রহস্যময় বহুরূপী
- শেখ মাফিজুল ইসলাম
‘এবং বরং কিন্তু যদি’- কত
টালবাহানায় মনকে টানো;
লাল আবিরের মেঘের ডানায়
হারিয়েছে মন সে-কি জানো!
‘দিচ্ছি দেবো নিচ্ছি নেবো’
আশ্বাসে চোখ রাঙলো যেই,
ইচ্ছাগুলো প্রজাপতি
নীল আকাশে চিহ্ন নেই।
অল্প- স্বল্প গল্পে যখন
নেশায় মাতাল গভীর রাত;
বাসর শয্যা ডাকলো তোমায়
মূর্ছা গেলে অকষ্মাত।
ফুলদানিতে ফুলের মেলা,
ধূপদানিতে ধূপের ধোঁয়া,
বাতায়নে চাঁদনী রাত,
চোখ ইশারায় ডাকলো তোমায়;
আসলে তুমি চুপিচুপি;
হাজার মনে বসত করো
হাজার স্বপ্ন ভাঙো-গড়ো
রহস্যময় বহুরূপী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।