আমি খুঁজছি আদম-হাওয়ার মানে
- শেখ মাফিজুল ইসলাম
আদ্যি-কালের পৃথিবীতে আদম আর হাওয়া
মনের মধ্যে করছে আসা-যাওয়া;
আদমের হৃদয় জুড়ে তীব্র হাহাকার,
যেন মরুভূমির ধূধূ বালুচর,
সেখানে নেই কোন বাড়ি-ঘর।
হাওয়া যেই বর্ষা হয়ে নামলো
মরুভূমির লু-হাওয়া হঠাৎ থামলো।
হাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষা
সময়ের দীর্ঘ সে-আক্ষেপ,
অভিমান হয়ে জমলো আমার বুকে;
তুমি যখন ফিরলে অনুরাগে,
আমিও আছি অনেক সুখে।
আদমের চোখে প্রবহমান নদী
সে-কাহিনী শুনেছে কী হাওয়া?
এক দেহে দু’ই নিঃশ্বাস যখন
সুখ-দুঃখ করছে আসা-যাওয়া।
আদমের ব্যাকুল দু’টি বাহু
হাওয়ার বড়িয়েছে পরমায়ু;
সে-খবর দু’জনেই কেবল জানে।
তুমি-আমি সৃষ্টি-পাগল যখন
আমি খুঁজছি আদম-হাওয়ার মানে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।