৪৩ বছর পরে
- আবু জাফর বিশ্বাস
মুক্তিযুদ্ধের বিজয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণ;
৪৩বছর পরেও কি করতে পেরেছি তাদের স্বপ্ন পূরণ?
দুর হয়নি বৈষম্য বিভাজন, আসেনি অর্থনৈতিক মুক্তি,
রুখতে হবে সকল বঞ্চনা, সৃষ্টি করতে হবে গনশক্তি।
বাড়ছে জাতির মধ্যে শ্রেণীগত বিভক্তি সাম্প্রদায়িক দাঙ্গা,
গুম, খুন, হামলা, মামলা, মন্দির ও উপাসনালয় ভাঙ্গা।
কষ্টার্জিত গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ভূলুণ্ঠিত,
সংখ্যালঘু জাতিগোষ্ঠী বা ব্যক্তি অনেকেই হচ্ছে লাঞ্চিত।
লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত আজকের এই বিজয়,
সকলে মিলে গড়বো দেশ মানবো না কোন পরাজয়।
একাত্তরের মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ বীরাঙ্গনা,
তাঁদের রুহের মাগফিরাতের আল্লাহর কাছে করি প্রার্থনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।