মহীয়সী ডট কম
- আবু জাফর বিশ্বাস
নারী বিষয়ক অনলাইন পাতা মহীয়সী ডটকম,
নারীর চেতনায় নারীর প্রেরণায়, তুমিই উত্তম।
আমরা লিখবো এবং পড়বো তোমায় মহীয়সী,
তুমিই বাংলা মায়ের আদর্শ, তুমিই গরিয়সী।
নারী প্রগতি নারী অগ্রগতি নারী পাবে সন্মান,
তোমার জ্ঞানের দ্বীপ শিখা জ্বলবেই অনির্বান।
নারীর অধিকার বুঝবে শহর থেকে গ্রামবাসী,
আমরা পড়বো ও জানবো নারী যতো মহীয়সী।
নারী নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে হবে সোচ্চার,
করিবে প্রতিবাদ যেন না হয় অন্যায় অত্যাচার।
যত সংঘাত কালহাত ভেঙ্গেচুরে হবে খানখান,
লিখবে মানুষের মাঝে যতো উঁচু নিচু ব্যবধান।
নারী হবে বাংলার অনণ্যা, নারীই হবে গরিয়সী,
মহীয়সী নারীর প্রেরণা, মহীয়সী হোক সাহসী।
তুমিই নারীর চলার শক্তি, নারী প্রগতির মসি,
মহীয়সীর চলার পথ হোক অপরিসীম, দূরদর্শি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।