অভিমান
- এস জামান হুসাইন

অভিমান
এস জামান হুসাইন

মনের মাঝে দুঃখ পুষে
কষ্ট শুধু বাড়াও,
ছোট খাটো দুঃখ ভুলে
মনের অসুখ সাড়াও।

চাওয়া - পাওয়া জীবনভরা
হয়না পাওয়া সব ই,
কিছু কিছু চাওয়া যেন
ফ্রেমে আঁকা ছবি।

না পাওয়ার মাঝে ও যেন
ভাল কিছু আছে,
চাওয়াগুলো হবে পূরণ
আগে কি'বা পাছে।

সময় গেলে আসবে না আর
সময় লাগাও কাজে,
প্রিয়ার সাথে সময় কাটাও
ব্যয় কর না বাজে।

প্রিয়া যখন দূরে যাবে
নীল আকাশের কাছে,
স্মৃতির নদী বয়ে যাবে
লাভ হবে না পাছে।

কিছু কিছু চাওয়া পাওয়া
রবের কাছে, থাকনা!
সময় হলে খুলে যাবে
রহমতের ঢাকনা।

লালমনিরহাট
২১/১১/২০২৩


৩০-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026