ভাগ্য বটে
- শেখ মাফিজুল ইসলাম

চৌধুরীদের জিব ঠেকেছে পায়ের তলে ‘সোনার’ লোভে;
চোখের জলে একা একা বুক ভাসাতো চৌধুরী- বউ।
কেউ ছিল না দেখবে এসে চৌধুরীদের লোভের আগুন
নীল-যে কত; পাড়া- পড়শি আসতো ঘরে, বসতো খাটে;
চৌধুরীদের বউটি সেজে ময়না বেগম বলতো কথা হেসে হেসে।

মেয়ের বাপের হাতের মুঠোয় নীল আকাশের খোলা চিঠি;
আনন্দে সে বকুম বকুম; চলা ফেরার রকম সকম, দেখে
কেবল দূর আকাশের তারাগুলো হাসতো শুধু মিটিমিটি।

এক বসন্তে বিয়ে হলো সাড়ম্বরে; চৌধুরীদের ধন্যি ছেলে
বললো এসে ছাদনা তলায়-‘টাকার বিয়ে করছি না তো;
বিয়ে করছি ভালোবাসার, বহু দিনের চেনা জানা
সেই তো আমার ঘরের লক্ষী।’

চৌধুরী-বউ শাস্তি পেলো, টাকার খোঁটায় জীবন দিল;
দেখলো না কেউ গলার ক্ষত। চারি ধারে গোলাপ বাগান
মাঝ খানে তার কবর হলো; টের পেল না কাক-পক্ষী।
চারি দিকে রটে গ্যাল-‘ভাগ্য বটে! ভোর -না-হতে
ওই কবরের চারি ধারে গোলাপ ফুলের গন্ধ ছোটে’।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026