কোরবানীর শিক্ষা
- আবু জাফর বিশ্বাস
আল্লাহর সন্তুষ্টির জন্য করো ত্যাগ স্বীকার,
ঈদ-উল আযহার অর্থ উৎসর্গের অঙ্গীকার।
আল্লাহ চাইনা রক্ত-মাংস চাইনা পশুর জান,
আগে মনের পশুত্বকে করতে হবে কোরবান।
কোরবান, কোরবানী শব্দের অর্থ উৎসর্গ বা ত্যাগ।
আমারা যেন সর্বদা এ ব্যপারে হয়ে থাকি স্বজাগ।
প্রকৃত অর্থে নিজেকে কর আল্লাহর রাস্তায় সমর্পন,
স্বার্থত্যাগ ও আত্মত্যাগে কর তাঁর নৈকট্য অর্জন।
ইব্রাহীমের স্বীয় পুত্র ঈসমাইলকে কোরবানীর পরীক্ষা,
মুসলিম জাতির জীবনটাই একটি কোরবানীর শিক্ষা।
ইসলামী শরীয়তে মুসলিম জাতির জীবনটাই কোরবানীতুল্য,
মহান স্রষ্ঠার প্রতি সন্তুষ্টি ও আনুগত্যে দিতে হবে তার মূল্য।
এ উৎসব আত্ম বিশ্লেষন, আত্মশুদ্ধি পশুত্ব কোরবানীর উৎসব,
রাসুল(সাঃ)বলেন এই দিনকে ঈদ করার হুকুম দিয়েছেন রব।
কোরআন হাদিসের আলোকে জ্ঞান অর্জনে হতে হবে জ্ঞানী,
ত্যাগে, আত্মসমর্পনে নিজেকে আল্লাহর রাস্তায় কর কোরবানী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।