শোক গীতি-তিন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
আমার মা মিসেস দেলোয়ারা হোসেন হারানোর ব্যথায় (১০|০৮|২০২৩)এই নিবেদন।
আমার পরাণ কাঁন্দে সারাক্ষণ
কিসের লাগিয়া কোন সে কারণ
জননী দিয়াছে ফাঁকি অকারণ
তার তরে এই কান্না আজীবন।
ঘুম আসেনা আর দুনয়ন
থেকে থেকে হাসফাস অনুক্ষণ
বিষাদের ভৈরবী বাজে সারাক্ষণ
জননী আমার ছিল কত আপনজন।
সহসা সকালে জননীর প্রস্থান
কলিজা ধরে দিলো যে টান
রয়ে গেল সে স্মৃতিতে অম্লান
কাঁদে পরাণ কাঁদে যে সারাক্ষণ।
হৃদয় দুয়ার খুলে প্রতিক্ষণ
দিবস রজনী করে জাগরণ
ইয়া আল্লাহ্ প্রার্থনা জননীর কারণ
জান্নাত দিও মা'রে পরকালের জীবন।
১১|১০|২০২৩
১০-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।