চোখে চোখ পড়লে
- শেখ মাফিজুল ইসলাম
চোখে চোখ পড়লে
জাগে যদি বিষ্ময়
সেই চোখে ভাষা আছে
ভুল নয় নিশ্চয়।
চোখে জাগে সংশয়
চোখে জাগে স্বপ্ন
নির্জনে সেই চোখ
ব্যথাতুর মগ্ন।
ভঙা বুক ভাঙা মন
চোখে ভেসে উঠবেই
ভাবনার শত রং
চোখ দিয়ে ছুটবেই।
চোখ কাঁদে চোখ হাসে
চোখ গড়ে ইতিহাস;
ধরা পড়ে সেই চোখ
বিরহী-সে কত মাস।
চোখ চাওয়া ভুল হ’লে
চোখে চোখ রাখবে,
লজ্জায় দু’টি চোখ
আঁচলে সে ঢাকবে।
চোখ বুজে থাকলেই
দৃশ্য কী থামবে?
অন্তর চোখ তাকে
বহু দূরে টানবে।
যে-চোখে জ্যোতি নেই
নিভে গ্যাছে আলো তার;
অসহায় সেই চোখ
কেঁদে ফেরে বারবার।
স্বপ্নিল যে-চোখে রং -ধনু আসে
সেই চোখ স্মৃতিময় কত ভালোবাসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।