আনক মেঘ
- হাসিব মহিউদ্দিন

আনক মেঘের কোলে বিদ্যার পুঁথিকে মাখি প্রেমের অশনি জাগে সুখে
মেঘময় জ্যোতিশ্চক্র এনেছে নীরদ কৃষ্ণ জানাতে বিচ্ছেদ কিবা ভালে;
পাবোনা তোমায় আমি জীবনের আয়োজনে রয়ে যাবো শুধু প্রেম ভুখে
তাই আজ তমিস্রার পিচঢালা মার্গ মাঝে ---- ছুটে যাই প্রেমো হরতালে।
উদ্বায়ী বাতাস আজ ---- মেঘের শরীরে মেখে করে চলে মার্গ খুবি তপ্ত
অধুনা আমার যেন খোরাক মিটেনা আর প্রেমের ক্ষীরোদ জমে গেছে;
পারিনি করতে আমি তোমার হৃদয় বুঝে ----- প্রেমের সে চলাচলে রপ্ত
গড়তে চেয়েছি শুধু -- নিজের তাগিদ মেখে তোমার মতন হতে ছেঁচে।।

বিদ্যার পুঁথিকে আজ ঢেলে দূরে সরিয়েছি প্রেমের সে প্রস্তাবনা মেখে
নক্ষত্র যেমন একা দাঁড়িয়েছে সুবিশাল আকাশের গায়ে মেখে আলো;
তেমন করে যে আমি উপস্থাপন করেছি --তোমার নিকটে গিয়ে চেখে
বুঝেছি পর্জন্য মেঘ কেন ভীষণ গর্জায় -- যদি বা সেথায় মাখা কালো।
আনক মেঘের দিকে চাইতে পারিনা আমি কেবলি তোমায় মনে পড়ে,
চিন্ময় হৃদয় আজ মৃন্ময় শরীর বয়ে ---- তোমায় চাওয়াতে উঠে লড়ে।।


১৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026