তোমায় দিয়েছিলাম (অপার পানীয়)
- হাসিব মহিউদ্দিন
তোমায় দিয়েছিলাম আমার আকণ্ঠ মন ---- মদিরা পানের মত
মনের ভেতর শুধু ---- এঁকেছিলাম তোমায় কোটি বছরের প্রেম;
সেখানে তোমার এই প্রস্থান আমায় আজ -- করেছে ভীষণ ক্ষত
দেইনি তবু যে আমি অভিশাপ তোমাকেই চেয়েছি কেবল ক্ষেম।
ডুবে আছি কবিতায় তাই যেন ভালো আছি কান্নার উদ্রেগ রোলে
সম্ভূত ক্রন্দন আজ আসেনা আমার চক্ষে বিভীষিকা ভাসে বলে;
উদ্গরিত লাভা ন্যায় উদ্গিরণ ঘটে শুধু কবিতার প্রেম বোলে
তুমি চলে গেলে ছেড়ে আমার প্রণয় তান নিজের আবেগে দ'লে।
কবিদের কিশোরের প্রণয় যেমন খাঁটি --- তেমন আমার প্রেমে
তোমায় ভাসিয়ে গেছি ---- সাগরের কামনার উনিদ্র লহর মাঝে;
আবার তোমায় নিয়ে চলে গেছি মেঘ মার্গে -- কান্ত মেঘে নেমে
করিনি আঘাত আমি তোমার হৃদয়ে কিবা সেই শরীরের ভাঁজে।
আমার সম্পদ তুমি ভেবেছি আমি যে তাই দুরূহ জীবন সনে
অপার পানীয় তুমি করতে চেয়েছি পান - আমার স্তিমিত মনে।।
১৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।