অদেখা আগম
- হাসিব মহিউদ্দিন

আজকের এ পৃথিবী নতজানু হয়ে রয় আসবে কি অস্পৃশ্যের ছায়া
আজকের আকাশও শরীর করেছে স্বচ্ছ নিজের দেহকে ধুয়ে মুছে;
তাই যেন দেখছিনা আকাশের গায়ে আজ আবিল মাখানো কোন কায়া
পৃথিবীর বুক চিঁরে সকল গাছেরা আজ সজীব, সবুজ চলে পুছে।
তাঁর আগমন নয় চিরায়িত চিরন্তন আসেনা সে পৃথিবীর বুকে
শাশ্বত আবরণের যবনিকা মাখা থাকে হিজাব পড়েছে দ্যুতি দ্বারা;
আবার আঁধার এলে বদলিয়ে ফেলে তাঁর বেশা ভূষা যায় যেন চুকে
তাই মানুষের চোখ দেখেনা যে তাঁরে আর মানুষের চক্ষু হলো সারা।

পৃথিবী আকাশ কিবা আর সব গ্রহাণুরা তাঁরে বুঝি দেখতে পেয়েছে
আমি পৃথিবীর কিবা আকাশের রূপ দেখে ঠাহর করেছি আজ সবি;
নক্ষত্রের রূপে দেখি জৌলুশ বেড়েছে আজ তাই যেন প্রবল ধেয়েছে
ছায়াপথ নীহারিকা তাঁরে দেখে আজ শুধু এঁকে চলে দ্যুতি দ্বারা ছবি।
আমার চোখের পটে সেই বাসনার ঘুম ভেঙে গেলো দেখবার লাগি
যখন জেগেছি আমি দেখি সে যে চলে গেছে এই পৃথিবীর বুক ছেড়ে;
অথচ ভাবীর কথা ভাবতে ভাবতে আমি গতরাত ছিলাম যে জাগি
আজকের ভাঙা মন কেমনেবা দেব জোড়া আসছে হতাশা যেন তেড়ে।

ঘুম ভেঙে দেখি আমি ফেলে গেছে কুসুমের আস্তীর্ণ ব্যাকুল গন্ধ মেখে
সেই ফুল নয় জানি এই পৃথিবীর বুকে স্বর্গের কুসুম নেমে আসে;
তাই আমি ছুটে যাই সেই ফুল পেতে আজ প্রবল গন্ধের উৎস চেখে
দেখি আমি পথ গেছে সাগরের দিকে পথ সেখানের তীরে গন্ধ ভাসে।
বুঝেছি তখন আমি আজ কেন সাগরের ঢেউগুলো ম্রিয়মাণ হলো
কেন আর ক্ষুব্ধ ঢেউ ভাসেনা আমার চোখে সবে রত তাঁর অন্বেষণে;
তখন সহসা মন মাঝে কে যে বলে উঠে চাইতে আকাশে জ্বলোজ্বলো
দেখি আকাশের গায়ে উদিত সূর্যের আলো মেদুর সুরেতে গায় মনে।

এসেছিল ঠিক সে যে আবার সে চলে গেছে জানাতে তাঁহার শক্তিমত্তা
জীবনের আয়োজন থেমে ছিলো আপনার চলছে আবার নিজ বেগে;
নাইবা হয়েছে দেখা তবু যেন মন বলে আছে সেই অসীমের সত্ত্বা
সব কিছু ছেড়ে দিয়ে রয়েছি তাঁহার পিছে পারিনা ছাড়তে তাঁরে ত্যাগে।


২০-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026