হারিয়ে ফেলেছি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

কিছু স্বপ্ন হারিয়ে ফেলেছি
কিছু স্বপ্ন ছেড়ে দিয়েছি
একাকী আপনার রঙে আপন ভুবনে
নীরবেই পরাজয় মেনে নিয়েছি।


সঙ্গোপনে আপন মনে
কতো কতো স্বপ্ন বুনেছি
তার আলো নিভেছে সহসা
তাল কেটে গেছে,হার মেনেছি।


হারিয়ে যাওয়া স্বপ্নেরাও আসে দ্বারে
হঠাৎ জড়িয়ে ধরে বলে পাল তুলেছি
সে পালে লাগলে হাওয়া জ্বলবে আলো
আমি নিশ্চুপ রই, আশা হারিয়ে ফেলেছি।


আবার নতুন করে নতুন তালে দুরাশা
যা কিছুই চেয়েছি তা না পেয়ে ভুলেছি
তার তরে আর সংগ্রাম সীমাহীন অনিশ্চয়তা
বোধহয় সবকিছু আজ ছেড়ে দিয়েছি।
২৬|০৯|২০২৩


২১-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026