ফাল্গুনের একুশ
- হাসিব মহিউদ্দিন
লাশের গায়ে লাশ পড়েছে হলো শহীদ প্রাণে
ভাষার লাগি কে মরেছে চাই ইতিহাস পানে।।
ছিলোনা যে মায়ের বুলি মায়ের কোলের শিক্ষা তুলি,
কেড়ে নিতে চাইলো ভাষা পরের ভাষার তানে।।
অমন করে কালোর পথে শিমুল মেখে দিলো,
সবুজ প্রাণের অবুঝ কথা যেন প্রকাশ নিলো।
রঞ্জিত সুখ পাষাণ মনে মারলো বুলেট প্রকাশ ঘনে,
তাদের হাতে রক্ত আঁকা শহীদ বুকের বানে।।
ক্ষান্ত তবু দেয়নি সকল চাইলো মায়ের বুলি,
করলো জিহাদ পথে পথে বুকের ভূষণ মেলি।
রুধির ধারায় মার্গ ভিজে আকুতি গান শহীদ নিজে,
ভেঙেছে যে সব ব্যারিকেড বাঙলা ভাষার টানে।।
অবশেষে এলো ভাষা স্ব মহিমার দ্বারা,
ফাল্গুন আসে নিজের রূপে পলাশ দিশাহারা।
সোনালী দেশ পেলো ভাষা শহীদ প্রাণে ভালোবাসা,
কবিরা সব জাগলো সুখে বাঙলা ভাষার গানে।।
২১-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।