কোথায় হারালে তুমি
- হাসিব মহিউদ্দিন

কোথায় হারালে তুমি হারবার অন্ত নাই অন্বেষণ করে চলে মন
জীবনের কর্ম মেখে ব্যস্ততা খুঁজেছি আমি ভুলেছি তোমার সব দান;
করে চলি নিজ আয়োজন
আর পুষি সব কাজে সফলতা নাই পেলে আমার হৃদের অভিমান।
অথচ মানায় কিবা আমার এ অভিধানে শুধু আঁকি জগতের মোহ
নির্নিমিখে চেয়ে থাকি ভেবে;
পেলামনা কিছু আর এই জগতের বুকে হৃদয় করেছে শুধু দ্রোহ
তোমার হারিয়ে ফেলি আমার নিছক বেহিসেবে।
আবার ভাবছি আমি সকলের সবি আছে নিবন্ধ করেছে প্রাণ বাণী
আমার বেলায় কেন এতো বেদনার দান আসে;
তাই ভাবি হারিয়েছ সহসা হৃদয়ে ইতি টানি
তখন কেবল দেখি নিজ বেদনার কথা যেন উড়া বিহঙ্গ উদ্ভাসে।
আমার নিজের ভালে করবো আবার কিবা ভুলে নিজ প্রয়োজন সবি
উড়ন্ত পাখির ডানা দিয়ে চলে শুধু হানা উড়তে চাইছে নিজ মন;
এঁকে চলি আমি তার ছবি
জীবনের ইচ্ছাগুলো আজ করে চলে আয়োজন।
কোথায় হারালে তুমি হারিয়ে ফেলেছি আমি জীবনের পরাজয় শেষে
নেই কাছে কাঁধে ফেলা এলোচুলে রমণীর মুখে মাখা তৃপ্তি ভরা হাসি;
ডেকেছি তোমায় আমি শুধু সেই দরবারে এসে
পেতে চাই আজ তাই নিজের তাগিদ মেখে যাকে আমি খুব ভালোবাসি।
জানি তুমি হারাওনি হারিয়েছি নিজ দিশা ভাবছি অমন কথা তাই
হারালে তোমায় আমি পাবো কি প্রেমের দেখা পৃথ্বী;
দিয়েছি বেদনা সয়ে ভালোবাসা পেতে রয়ে তোমারে হৃদয়ে গূঢ় ঠাঁই
নাই দেখি তোমাকেই কৃপা করো যেন দেখি তিথি।
যুগলের বাসনার সুখ কারে বলে আমি জানিনা যে আর এই ভবে
তিথির চাঁদের দিকে ফিরেছে আমার মন অপ্রাপ্ত সুখের কথা ভাসে;
তোমারে ডেকেছি কলরবে
তাই বুঝি সব ব্যথা সয়েছি প্রাণের 'পরে আমার আনন শুধু হাসে।
ফসিল হৃদয় নয় তাই লাগে খুব ভয় কতটা সইতে পারি বলো;
তোমার সৃজন আমি ক্ষুদ্র;
ভালোবাসা মাঝে নেই কোন জাতকুল আর তাই যেন প্রেম জ্বলোজ্বলো
আকাশের তিথি পেতে দেখেছি উন্মুখ হয়ে জাতের ললাটে নই শূদ্র।
তোমারে হারাতে গেলে হারিয়ে যাবো যে আমি তাই;
নিজের ভিটার মাটি সবচে' আপন জানি তুমি যে আমার সেই ভিটা
ভালোবাসা ছাড়া মন দেখে চারিদিক শুধু আপনার ধন কিছু নাই
তাই যেন ভাবি শুধু কোথায় হারালে তুমি মেজাজ হয়েছে খিটখিটা।


২৩-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026