উপলব্ধির অন্বেষণ
- হাসিব মহিউদ্দিন
তাঁর আঁচলের ছায়াটি যে মেখে বসে আছি,
আমি আছি অনেক দূরে সে রয় কাছাকাছি।।
জীবন পানে খুঁজি তাঁরে আমি শুধু আপন দ্বারে,
অথচ রয় হৃদের ঘরে তাঁরে না আর বাছি।।
হন্যে হয়ে খুঁজি তাঁরে আকাশ পাতাল জুড়ে,
কখনো বা তারার দেশে কখন মাটি খুঁড়ে।
পাইনা তাঁরে কাছে রয়ে শীতল করে বেদন সয়ে,
মনের কপাট রুদ্ধ রেখে তাঁরে কেবল যাচি।।
হুঁশ ফিরেনা আমার আবার সে আছে অন্তরে,
চলছে খোঁজা অলস পায়ে নদে, সরোবরে।
কখন দেখি সাদা বকে আবার কাকে দেখি সখে,
নেই যে সেথা তাঁরে ছাড়া কেমন করে বাঁচি।।
যখন এলো বোধের বেলা বুঝতে পারি তাঁরে,
সে আছে যে রুদ্ধ মনে খুলি মনের দ্বারে।
সেথা অনুভবের কালে বুঝি আছে সৃজন মালে,
সৃষ্টি বুঝে যায় পাওয়া যায় সে রয়েছে সাঁচি।।
২৬-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।