সেই যাযাবর
- শেখ মাফিজুল ইসলাম

গুহার মধ্যে গাছের ডালে
গাছের বাকল পশুর ছালে
লজ্জা ঢাকতো কোন রকম:
পশু শিকার ভরসা তখন,
উদয়-অস্ত লড়াই হতো
মরন-বাঁচন।

ফুল-ফল আর কাঁচা মাংসে
চলতো যে দিন;
পশুর রাজ্যে প্রজা তখন
বাঁচতো মানুষ ছলে-বলে।

সেই যাযাবর সভ্য এখন?
মানুষ রূপে বন্য মানুষ;
হিংস্র-শ্বাপদ বন্য নেশা
রক্তে যে তার রয়েই গ্যাল।

অবোধ শিশুর ভয়-চাহনি;
মায়ের নিষেধ-‘আর মেরো না’
শুনছে কে আর?
চিৎকারে যে গগন ফাটে;
শুনবে কে আর সে আর্তনাদ।

রক্ত নিয়ে হোলি খেলা
উদয়-অস্ত সারা বেলা;
মানুষ খুনের তীব্র নেশা
দিন-যে কাটে, রাতও কাটে;
উল্লাসে যে বিকট হাসি,
পশুর মতোই রক্ত চাটে।

গোলা বারুদ অগ্নি ছোটায়
রক্ত-চোখে তীব্র ঘৃণা,
এরাই নাকি শান্তি বাহক
মনবতার শ্রেষ্ঠ সেনা।

মানবতার অশ্রু গড়ায়
মাটির ওপর; দেখবে কে আর?
নদী হবে, সাগর হবে
তার পরে কী নড়বে টনক?
বন্য দশা ঘুঁচবে কবে?
কবে আবারা মানুষ হবে
সেই যাযাবর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026