দোঁহের আয়না
- হাসিব মহিউদ্দিন

সময় আমার কেটে গেছে আজ
যৌবনের দোলাচলে চলে কাল;
দেখিনি আরশি পানে কি বিরাজ
দেখা যে হয়নি আর নিজ ভাল।

তোমার বুকের ভেতর আয়না,
যদি দেখে শুধু মুখ এ আমার;
তবে রইবেনা কোনবা বায়না
ভেঙে যাবে সব অকূলপাথার।

সময়ের স্রোতে বাড়ে জীবদ্দশা
যৌবন আজকে হলো উষ্ঠাগত;
নিজের আরশি পানে নিজে পশা
বয়সের ভার করেছে আহত।

যুগল আয়না মিলে গেলে জানি
দেখা হবে অদেখার সে আনন;
তখন দেখবোনা যে নিজ বাণী
ফুটবে দোঁহের কুসুমে কানন।

আরশির পানে এসো এইবার,
সূর্যের মতন আমি জেগে রই;
রাতের মাঝেতে নামে আঁধিয়ার
দেখিনা আরশি পানে চাঁদ কই।


২৮-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026