তুমি আছো আমায়
- আবু জাফর বিশ্বাস
তুমি আছো আমায়;
নির্জন হৃদয়ের মণিকোঠায়,
অসীম আকাশের নীলিমায়।
তুমি আছো আমায়;
দুপুরের ক্ষরতাপে চোখের ধাঁধায়,
বট বৃক্ষের শীতল ছায়ায়।
তুমি আছো আমায়;
প্রভাতের লালিম আভায়,
গোধূলিলগ্নে রক্তিম প্রভায়।
তুমি আছো আমায়;
গভীর রাতের জোছনায়,
স্বপ্নের মধুর আলপনায়।
তুমি আছো আমায়;
ঝর্ণার সুমিষ্ট পানির ফোয়ারায়,
চোখ মেললেই চোখের পাতায়।
তুমি আছো আমায়;
সবকিছুতেই, সকল দৃশ্যেই;
যেদিকেই চোখ যায় সবখানেই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।