ঝরা পাতা
- আবু জাফর বিশ্বাস
দুঃখ সইতে পারিনাকো
তবু সইতে হয়,
কাঁটার মত তবু যেনো
হৃদে বিঁধে রয়।
শ্রাবণ মেঘে যেমন বেগে
নেমে আসে ঝরা,
চৈত্রে রোদের ঢেউ তেমন
বুঝিয়ে দেয় খরা।
নদী যেমন ছুঁটে চলে
সাগর পানে ধেয়ে,
জীবন নদীর নৌকা মাঝি
চলছে বৈঠা বেয়ে।
সম্মুখ পানে চাইছি যেতে
চোখে দেখি আঁন্ধা,
ঘুড়ি হয়ে উড়ছি যেন
সুতো নাটাই বাধা।
ঝরা পাতার শব্দ শুনে
কেঁপে উঠে হৃদয়,
না জানি এই পৃথিবী থেকে
কবে নিব বিদায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।