যদি এমন হতো
- আবু জাফর বিশ্বাস
যদি এমন হতো;
আমি যদি হতে পারতাম খ্যাতিমান কবিদের মত,
আমার কবিতার কোন দু’টি লাইন হতো বিখ্যাত!
আমার একটি কবিতার বই যদি হতো প্রকাশিত,
প্রকাশিত বইটি হতো সর্বাধিক সমাদৃত ও পঠিত!
যদি এমন হতো;
আমার লেখা গানটি হতো সুরকারের সুরারোপিত,
শিল্পীর কণ্ঠে মধুর সুরে সারাদেশ করতো মুখরিত!
আমার কোন একটি ভালো কাজে হতাম পুরস্কৃত,
কাঙ্খিত সেই মুহুর্তে আমি হতাম পুলকিত!
যদি এমন হতো;
জল-বায়ুর পরিবর্তন সমস্যাকে করতে পারতাম রপ্ত,
আগামী দিনে পরিবেশের ভারসাম্য হতো ঝুকি মুক্ত!
সূর্যের আলোর প্রচণ্ড শক্তিকে করা যেতো সংরক্ষিত,
কম খরচে সৌরবিদ্যুতে ঘরে ঘরে হতো আলোকিত!
যদি এমন হতো;
আমার ছবির প্রতিকৃতি বিশেষ স্থানে শোভা পেতো,
নামটি যদি ইতিহাসে লেখা হতো স্বর্নাক্ষরে খচিত!
আমার সৃষ্ট কোন ভালো কাজ হতো সারাবিশ্ব খ্যাত,
তাহলে যুগে যুগে কত গল্প-কবিতা হতো রচয়িত!
-------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।