বাদুড় চক্ষু
- হাসিব মহিউদ্দিন
জলের উপর জলমহল আজ করছে টলমল,
আমার চক্ষে জল শুকাবে দেখলে সে কমল।
তার চোখেতে জল পড়েছে টপটপাটপ সুরে,
সে গান আমি বেঁধে রাখি আমার মনোপুরে।
বাদুড় চোখে চোখ রেখেছি চোখ তার ছলছল
তাই দেখিনা বুঝতে পারি বাঁধা আজ শিকল।
তবু যদি দেখতাম তারে আমার চোখের দেখা,
ফুটতো তবে আবেগ ছুঁয়ে ঠিক প্রণয়ের রেখা।
অদেখা সে আমায় দেখে যেথায় কোলাহল,
চোখ ফোটেনা বলেই আমি দেখিনা অমল।
২৯-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।