আত্ম অধিকার
- হাসিব মহিউদ্দিন

আমার আশ্রম জানি এই পৃথিবীর বুকে আঁকা
চোখের শার্শির কোলে পড়েছে যে দাগ কৃষ্ণ ভাগে;
ঘুমের অভাব আজ ফুটেছে চোখের নিচে বাঁকা
বেঁচে রবো বাসনায় জেগে থাকি আঁধিয়ার আগে।
পারিনা জাগতে আমি সাগরের মতো; লাগে ঘুম
সাগর রূপক তুমি জেগে রবে চিরকাল জানা;
আমার বেলায় লাগে রাতের আঁধারের মৌসুম
প্রয়াস খুঁজেছি আজ জাগরণ করে চলে হানা।।

দাও হে আমায় নিদ্রা মস্তিস্কের চলাচল ভালে
তানা হলে জানি ঘুম আসবে প্রভাত কালে বেগে;
তোমার মহিমা গান গেয়ে চলে প্রাণ লোক মালে
তাই আছি আজ নিতে আমার এ অধিকার লেগে।
চাইনি অনন্ত নিদ্রা চেয়েছি ক্ষণিক ঘুম আমি,
ঘুম অধিকার পেতে পৃথিবী আশ্রমে নামে যামী।।


২৯-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026