নন্দিত এক মানুষ
- হাসিব মহিউদ্দিন
নন্দিত হয়েছি আমি তোমাকেই ভালোবেসে জীবনের আয়োজন
রাখতে চেয়েছি আমি স্বনির্ভর হয়ে চলা আকাশের চাঁদ সূর্য;
দিয়েছ আকাশে মেখে আবার বিনাশ হবে যখন বাজবে তূর্য,
ক্ষিতির সৌরভ জানি প্রকাশিত হবে জুড়ে যবে হবে প্রয়োজন।।
তোমার দানের কথা কোথায় বা থেমে যাবে অহর্নিশি চলি মেনে
বিমূর্ত রাতের পাশে মূর্ত হয়েছে আকাশ সৃষ্টি সবি দোলাচলে;
আমার চোখের তারা ভরে উঠে আজ শুধু তোমার সৃজন বলে,
মেনেছি তোমায় তাই নন্দিত হয়েছি আজ তোমার মহিমা জেনে।।
আমার চোখের পাশে সেই তারা ভেসে উঠে যারা জপে চলে নিতি
আর ভাসে মোহনীয় চাঁদের উদাসী মুখ ---- বিনাশের কথা শোনা;
আবার আমার চোখে -- ধুনী বয়ে চলে দেখি চলমান গীতি বোনা
তাই আজ দেখি শুধু চোখের তারার তানে - অমানুষ করে ক্ষিতি।।
মানুষের চক্ষু দিয়ে কেউ যে দেখেনি জানি তোমার আনন নিজে;
উঠেছে আমার চোখ আনন্দ দানের তরে -- প্রবল কাতরে ভিজে।।
০৫-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।