ধাতার চোখের দৃষ্টি
- হাসিব মহিউদ্দিন

কে এসেছে, কে এসেছে দেখ রে চেয়ে মানব মালে,
দেখছি আমি তাঁরই তরী বাতাস দোলে ধবল পালে।।
কোথায় সে যে পাইনা খুঁজে পথ হারাবো তাঁরে বুঝে,
দেখব তাঁরে দু'চোখ দ্বারা আমার নিজের চরম ভালে।।
তরী যে আজ ভিড়ে তীরে নোঙ্গর ফেলে আসে কাছে,
মানুষ সবে ভিড় জমাল দেখতে তাঁরে চোখের আঁচে।
নামলো সকল যাত্রি দেখি বলছিনা আর আমি মেকি,
কোথা সে যে হারিয়ে গেলো লোকের চক্ষু অন্তরালে।।
উঠে পড়ি দেখতে তারে খুঁজতে তারে তরীর বুকে,
নাই যে সেথা খোঁজ চলে রে চক্ষু আমার খুঁজে চুকে।
হটাৎ করে নামে যে বাজ দেখি আমি সব কারুকাজ,
ঝড় উঠেছে ছুটছে সবাই তরী ছেড়ে অমন কালে।।
আমি তবু দাঁড়িয়ে আছি আঁধার এলো ঘনিয়ে বেলা,
দেখছি তরীর কোলে যে আজ লহরী সব করে খেলা।
ভেঙে দেবে তুফান সবি লিখে গেছে আজ সে কবি,
আমার চোখে ধরা পড়ে তরীর কোলে দ্যুতির জালে।।
বুঝেছি আজ এসেছিল ঠিক জানি সে তরীর কোলে,
তাই যে তরী না ডুবে আর মধুর তালে কেবল দোলে।
হারিয়ে ফেলি তাই কি হারাই আমি সঠিক মধ্যে দাঁড়াই,
তখন দেখি নামছে তরল ধুইলো দেহের জরা তালে।।
মনের মাঝে শান্তি আসে ভাসে তরী নোঙ্গর ছিঁড়ে,
তখন দেখি ভিন্ন পারের চিত্র এসে চোখে ভিড়ে।
জোয়ার আসে শুন্য পারে বুঝতে পারি রয় সে দ্বারে,
আলোর মাঝে আলো দেখি আঁধার মুছে সে তাকালে।।


০৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026