ছায়ার অধিক
- হাসিব মহিউদ্দিন

আঁধার মাঝে নিজের ছায়া গোপন হয়ে থাকে,
তাই বুঝি হে তোমায় আমার হৃদয় শুধু আঁকে।।
চলতে গেলে আঁধার পথে আলো লাগে আঁধার স্রোতে,
তখন আমার হৃদয় শুধু তোমায় ব্যাকুল ডাকে।।
ছায়া আসে আলোর ছোঁয়া পেয়ে গেলে জানি,
যেমন করে মনে আসে তোমার সকল বাণী।
লিখতে থাকি ভীষণ বেগে দিবস কিবা রাত্রি জেগে,
ছায়া মতন আছো মনে তোমায় যে মন ঢাকে।।
আলোক ছায়ার অমন খেলা চলছে দিবস রাতি,
ছায়ার চেয়ে নিকট তুমি আমার মনের সাথি।
ছায়া হারাই আঁধার এলে আলোর মাঝে ছায়া মেলে,
তুমি থাকো সদাই মনে আমার মনের বাঁকে।।
তাই বুঝেছি সকল দেখে আমার অমন চলা,
অপেক্ষায় যে এ ছায়া রয় আলোক রয় উতলা।
আমার মনের শার্শি খুলে বুঝতে পারি তোমায় ছুঁলে,
আঁধার মাঝে ছায়া যে নাই রও তুমি মন ফাঁকে।।


০৯-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026