পৃথিবী আমার গৃহ
- আবু জাফর বিশ্বাস

আমার অনাবিল সুখের গৃহ পুরো এই পৃথিবী,
চারিদিকে সবুজ প্রকৃতির যা কিছু সুন্দর, সবই।
ঐ অসীম নীল আকাশটা উন্মুক্ত গৃহের ছাদ,
রঙিন এ পৃথিবী আমার বেঁচে থাকার আস্বাদ।

মাথার উপর সাদা মেঘের ছায়া, কখনো বা বৃষ্টি;
অঝর ধারায় বয়ছে ধরায় করছে সুখের সৃষ্টি।
মধুর এ লগনে মায়ার বাঁধনে রয়েছি দুঃখ ভুলে,
রুপ-রস-প্রেম-ভালবাসায় ভরে আছে ফুল-ফলে।

প্রজ্জ্বলিত নক্ষত্র নীল জ্যোস্নায় সাজানো এই বাসর,
নির্জন নিশির অজস্র পতঙ্গের সুর হয়ে আছে দোসর।
খুঁজে পাই স্মৃতির জানালায় নিজস্ব একটি দিগন্ত,
পাহাড়ি ঝর্না বয়ছে বন্যা বাতাস হয়ে আছে শান্ত।

চন্দ্র, সূর্যে আমায় নিকুঞ্জে হয়ে যায় উদয় অস্ত,
বিকালে হলুদ রোদ, লম্বা ছায়ায় ঘিরে রেখেছে বাস্ত।
লাল সিঁদুর, আলতা রঙে সাজে আমার আকাশ,
সুখের জগতে থাকব মেতে যতদিন আছে নিঃশ্বাস।
---------------
১০/১০/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026