ছটফট করে কবি
- শেখ মাফিজুল ইসলাম
শব্দরা খেলতে খেলতে জড়ো হয় কলমের ডগায়;
শত-সহস্র শব্দের ভীড় স্নায়ু কোষে, মগজ দৌড়ায়।
শব্দের কাটা-কুটি, ঘষা- মাজা, হারিয়ে যাওয়া শব্দগুলো
হাতড়ে খোঁজা; শব্দভাণ্ডারে যখন পড়ে সার্চলাইট, শুরু
হয় ম্যারাথন দৌড়।
সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি, নিজস্ব জগতে গড়ে ওঠা প্রকৃতি
ছন্দো-অলংকারে উপমায় প্রাঞ্জল হয়ে ওঠে, খুঁজে ফেরে লেখনি।
চঞ্চলতায় শূক কীট যেমন খোঁজে জরায়ু: তেমনি শব্দ খোঁজে
কবিতার শরীর।
বেড়ে ওঠে কবিতা, বড়ো হয় কবিতা; দেখা দেয় ভ্রুণের ছবি।
প্রসব বেদনায় ছটফট করে কবি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।