নারী
- আবু জাফর বিশ্বাস

নারী সৃষ্টির শ্রেষ্ঠ বিস্ময়,
নারীর দখলে বিশ্ব হৃদয়।
নারীর চাহনি, রূপের ধরণ,
নারীর লজ্জা অঙ্গের ভূষণ।
নারী হাজারও প্রেরণার উৎস,
নারী মরুভূমিতেও ফোঁটায় পুষ্প।
নারীর রূপ-গুন নারীর অহঙ্কার,
নারী রূপের অনলে পুরুষ অঙ্গার।
নারী মানবী কখনো বা প্রেমিকা,
নারীর জীবনে পুরুষের হয় দেখা।
নারীর সুন্দর মুখের মধুর বাণী;
নারীর কাছে কৃতজ্ঞ এই ধরণী।
নারীই হয় পুরুষের চির সঙ্গীনি,
নারীর মায়াজালে পুরুষ হয় বন্দী।
নারী হয় রূপসী, সুন্দরী ললনা,
নারীর রূপে পুরুষ হয় দিওয়ানা।
নারীর মমতা এক আদিম প্রবৃত্তি,
নারীর ঋন শোধাবে কি করে ধরীত্রী।
নারী দেয় প্রেম তাই প্রেমময় বিশ্ব,
নারীর প্রেমেই কত জন হয় নিঃস্ব।
নারীর প্রেমের কারণে কত সংঘর্ষ,
নারীর প্রেমেই কতজন হারাই সর্বস্ব।
নারীর স্নেহে লালিত ধরিত্রীর সন্তান,
নারী স্নেহের পরশ বিলাই আপ্রাণ।
নারীর স্নেহ পৃথিবীতে সবচেয়ে দামী,
নারী মাতা নারী ভগ্নি নারী গৃহিনী।
নারীর কাছে এই বিশ্বের কত চাওয়া,
নারী দিবে আজীবন স্নেহ মমতা মায়া।
নারী কখনো সংগ্রামী, নারীই সাহসী,
নারী হবে অগ্রগামী, নারীই মহীয়সী।
---------------
১১/১০/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026