তোমার জন্য
- আবু জাফর বিশ্বাস
তোমার কাজল কালো চোখে
ভোরের স্নিগ্ধতার রেশ,
তোমার এলেমেলো চুলবেয়ে আসে
মুগ্ধতার আবেশ।
তোমার জন্য ভোরের পাখিরা
গেয়ে উঠে গান,
তোমার জন্যই কাননের ফুলেরা
ছড়ায় সুঘ্রাণ।
তোমার রুপের ঝলকে সূর্য পায়
অনন্ত যৌবন,
তোমার কপোলে আলোর ঝিলিমিলি
ভরায় তৃষ্ণার্ত মন।
তোমার হৃদয় নিঙড়ানো ভালবাসায়
প্রাণ পেয়েছে প্রকৃতি,
তোমার প্রেমে মুগ্ধ হয়ে তারাগুলো
জোসনা ছড়ায় রাতি।
তোমার রূপে-গুনে বিমোহিত
করে প্রেমিক মন।
তোমার জন্যই রচনা করি
ভালোবাসার ত্রিভূবন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।