কেঁদে ছিল তোমার অন্তর
- শেখ মাফিজুল ইসলাম

মনে জাগা দুঃখের কথা শোনাবার
যখন কোন মানুষ পেলাম না আমি;
দুঃসহ্য বেদনায় যখন থরো থরো,
এক বুক হতাশা নিয়ে ফিরলাম ঘরে।
অবরুদ্ধ কষ্টগুলো বেরিয়ে গ্যাল কান্না হয়ে;
আমার কান্না দেখে তুমিই কেবল কাঁদলে।
সেই প্রথম দুঃখের ভাগাভাগি।

প্রথম সন্তান এলো তোমার কোল জুড়ে,
নরম তুল তুলে গালে ওষ্ঠের চুম্বন দিলে;
দু’চোখ বেয়ে ঝরলো আনন্দ-অশ্রু।
সে দৃশ্য ভিজিয়ে দিলো আমার চোখের পাতা।
দু’জনের বিগলিত অশ্রু-ধারায় মুছে গ্যাল
কত ব্যাকুলতা, কত অভিমান, কত রাগারাগি।

প্রথম যেদিন আমি হাত ধরে ছিলাম, তুমি বলেছিলে-
‘গরম সইতে পারবে তো? জায়গা হবে তো মনের ঘরে?’
আমি মনে মনে হেসেছিলাম; মাথার ওপর এক ফালি ছাদ,
দেখতে চাই সুনীল আকাশ, বয়ে চলা ছোট্ট নদী,
চাই বিস্তৃত মাঠ, সবুজ প্রান্তর।

চোখে চোখ রেখে সব দাবী মেনে নিয়ে ছিলাম আমি;
নিবিড় আলিঙ্গনে আশ্রয় খুঁজেছো যখন বুকের ভেতর
কী এক অব্যক্ত বেদনায় কেঁদে ছিল তোমার অন্তর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026