স্বপ্নের অভিযাত্রী
- আবু জাফর বিশ্বাস
সূর্যালোকের কোমল পরশে জাগরিত হল সার্বজনীন,
পাখ-পাখালির কল-কাকলীতে এলো সোনালী দিন।
প্রভাতে জাগিয়া আগামীর পথে নতূন স্বপ্ন বুনন;
কর পরিশ্রম সততার সাথে তবেই হবে স্বপ্নপূরণ।
নির্ঘুম চোখে স্বপ্ন, দৃপ্ত শপথে সম্মুখ পানে অগ্রসর;
মনস্কামনা পূর্ণ হবেনা ঘুমের ঘোরের স্বপ্ন অবান্তর।
আমরা স্বপ্নের অভিযাত্রী, দেখব স্বপ্ন, করব কাজ,
স্বপ্ন পূরণের আশায় জাগরিত হব, আমরা স্বপ্নবাজ।
গন্তব্যহীন পথিক ভবঘুরে, যাকে বলে বাউন্ডুলে,
স্বপ্ন বিহীন প্রচেষ্টা অর্থহীন, সাফল্য নাহি মিলে।
বিশ্রাম কাজের অঙ্গ, কর্ম বিশ্রাম উভয়ই প্রয়োজন,
কর্ম ও বিরতির সুষম মিলনেই পরিপূর্ণ হয় জীবন।
পরিবার, সমাজ, দেশ ও দশের তরে করব কাজ,
দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে জাগরিত হব আজ।
আজকের তরুণ আনবে আগামী দিনের রাঙ্গা প্রভাত,
হে নবীন! হে তরুণ! জাগো, তোমরা পারবে নির্ঘাত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।