মায়ের বাণী
- মোঃ নাঈম আজিজ

অসুখে কাতর মাতার ডাকে
পুত্র ছুটিয়া পাশে দাঁড়ায়ে,
অশ্রু নয়ন লুকাবার চায়
লুকাতে নাহি পারে হে।

মৃত্যু আমার নিকটে বাবা
মাফ করিও আমারে,
উপায় থাকিলে ছাড়িয়া তোমায়
যেতাম না এসময়ে।

আদর্শ আর ন্যায়ের বাণী
দিচ্ছি রাখো মনে তে,
অন্যায় দেখে, করিও না ভয়
ভালোবেসো সদা সত্য রে।

পিতার মতো হইয়ো দয়াবান
ভালোবেসো পশুপাখি রে,
নিন্দা কারো, কোরো না কভু
যেওনা ওই পাপে তে।

নিষ্ঠার সাথে করিও বসত
কর্মের এই ধরা তে,
স্মরণ রেখো আমারো বুলি
রাখিও সদা পরানে।


২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026