মাতৃভাষা
- মোঃ নাঈম আজিজ
প্রথম যখন মায়ের মুখে
শুনি সেই ভাষা গান,
ভাষা নয় যেন মধুবাণী লাগে
বাংলা তার ই নাম।
এই ভাষাতেই বাবায় শোনায়
আদর্শে ভরা গান,
এই ভাষাতেই দিদিমা শোনায়
পুঁথি আর জয়গান।
শুনেছি আমি, ভাষার লাগি
রক্ত করিয়া দান,
রফিক, সালাম, জব্বারেরা
দিয়েছে তাদের প্রাণ।
এই ভাষাতেই গাহি আমি
গাহি শান্তির গান,
ভাষা নয় শুধু মধুবাণী লাগে
বাংলা তার ই নাম।
২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।