পুরোনো ভালবাসা
- আবু জাফর বিশ্বাস
তোমায় নিয়ে শেষ কবে কবিতা লিখেছি ভুলে গেছি,
ভুলে গেছি শেষ কবে বলেছিলাম তোমাকে ভালবাসি।
জীবনের ঘাত প্রতিঘাতে দু’জনার ভালবাসা আজ বিপন্ন,
তারপরও পুরোনো ভালবাসায় আজ আমি আচ্ছন্ন।
তোমার ভালবাসা কখনো ফুরাবার নয়, ফুরায় না তোমার প্রতি ভক্তি,
আজ এই অবেলায়, তোমার পুরোনো ভালবাসা আমায় করে আসক্তি।
ভালোবাসা পুরোনো হয় না, আমাদের ভাবনাটাই কেবল পুরোনো,
ভালবাসা চিরকালই নতুন, তাই তোমায় ভালবেসে আমি ধন্য।
শত ব্যস্ততায় কলম নিয়ে লিখে যাই কিছু স্মৃতি কথা,
তোমার আমার সেই পুরোনো ভালবাসার গোপন ব্যথা।
ও আমার নতুন ভালোবাসা, কবে মিটবে সেই আশা,
দু’জন দু’জনকে ভালোবেসে গড়বো সুখের বাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।