প্রিয়জনের সাথে
- আবু জাফর বিশ্বাস
সাদা-কাল নীল দিয়ে আকাশ কেমন সাজে,
আমার মনের গহীন বনে সুরের কঙ্কন বাজে।
বৃষ্টি নামে কুসুম কাননে, কতো ফল ফুলে,
আকাশ জুড়ে বৃষ্টি ঝরে মেঘের দুয়ার খুলে ।
বৃষ্টিকালে টিনের চালে রিমঝিম সুর বাজে,
রামধনু আকাশে রঙিন বেশে সাত রঙে সাজে।
সাগরের ছলছল মায়াবী ঢেউ বয়ছে সারাক্ষণ,
আসছে ছুঁটে বালু তটে আদর মাখা আলিঙ্গন।
সূর্যোদয় কালে সোনালী সকালে শুধু চেয়ে থাকি,
পুকুর পাড়ে ঝোপের ঝাড়ে কিচিমিচি করে পাখি।
গোধূলি লগ্নে আপন মনে দিগন্তে সূর্যাস্তের শেষে;
পূর্ণিমা রাতে প্রিয়জনের সাথে ছাদের কার্নিশে বসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।