আরাধ্য প্রেম
- সিফাত আহমেদ

প্রেমের পরশের জন্য তৃষ্ণার্ত আমি,
একদিন ধরেই নিয়েছিলাম কেউ ভালো বাসবে না আমায়।
আমি হবো না কারও একান্ত আপন কেউ!
আমারি জন্যে কারও হৃদয় স্পন্দিত হবে না!
কারও স্বপ্নের মানুষ হয়ে ওঠা হবে না আমার কোনদিন!
কোনদিন বুঝবেও না কেউ আমার অপূর্ব অনুভূতিগুলো!
কেউ এই আমিকে নিয়ে কখনও দেখবে না ঘর বাঁধার স্বপ্ন!
ভাবিনি আমারি জন্যে কেউ ভালোবাসার আবেগে কাঁদবে!
না, পারিনি কখনও ভাবতে যে আমিই হবো কারও একমাত্র সুখ!
ভেবেছিলাম সুখের সোনালী চাওয়া আমার থেকে যাবে চির অপূর্ণ!
কিন্তু ঐ দুটি চোখ বেয়ে যখন পড়লো তোমার ভালোবাসা মাখা অশ্রু,
সেই মুহূর্তেই আমি বুঝে গেলাম আমার পাওয়া হয়ে গেছে চির আরাধ্য সবকিছু!


০৩-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026