শ্বাশুড়ি সংলাপ
- শেখ মাফিজুল ইসলাম

বউ নাকি খুব রূপসী?
কোন কালে বউ রূপসী?
শীত কালে তার গা-ফাঁটা
আর গরম কালে ঘামাছি।

বউয়ের চলন-ফিরন ক্যামন?
এই ধরো তুর্কি ঘোড়া য্যামন।

বউ শাসন ক’রে ক্যামন?
বলে, যা-মারিনি হাতে
তাই মরবো ভাতে।

কেউ যদি তার দোষ ধ’রে
সাপের মতো ফোঁস করে।

খড়ম পেয়ে চিরন-দাঁতি
জানিনে ভাই কোন সে জাতি।

কী-বা খেলাম
কার-বা দিলাম
সব দিতে হয় জবাব।
তবে, যেদিন থেকে
এ ঘরে বউ
সংসারে নেই অভাব।

শ্বশুর যে-তার
মাথায় তুলে নাচে;
এক-দণ্ড না-দেখলে
ছেলে আমার বাঁচে?

পাড়া-পরশি কী-পেয়েছে
তারাই ভালো জানে,
যাদু-টোনা জানে কী বউ?
সবাই কাছে টানে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026