পারবে কী?
- সিফাত আহমেদ
আজ আমি রিক্ত, নিঃস্ব!
জীবন আমার চির তমঃস্যাচ্ছন্ন!
যদি জীবনের সঙ্গী কর আমায়,
তবে হয়তো তোমার জীবনও ঢেকে যাবে নিঃসীম আঁধারে!
সমস্ত শৃঙ্খল পেরিয়ে পারবে কি?
আমার হৃদয়ের আঁধার দূর করতে?
আমি তোমার প্রেমের পরীক্ষা নেব না!
শুধু ভালোবাসবো প্রচন্ডভাবে।
তুমি কি পারবে আমায় ভালোবাসার বদলে ভালোবাসা দিতে?
যদি না পারো তবে আর কাছে এসো না!
০৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।