ফাগুনের দিন
- সিফাত আহমেদ
ঝিরি ঝিরি ঠান্ডা বাতাস বইছে,
সাথে যেন এক অস্থিরতা বয়ে চলেছে বাতাসের ছোঁয়ায়!
যেন এক মাদকতা, যেন এক কামনা
তোমাকে কাছে টেনে নেবার!
কিন্তু তুমি পাশে নেই!
একদিন তোমায় ভালোবাসার দিনে
পুষিয়ে নেব আজকের বিচ্ছেদের এই বেদনা!
মনে রেখো প্রিয়তমা!
ফাগুনের প্রথম দিনের প্রথম ভালোলাগা ছুঁইয়ে দিবো তোমাকেও!
০৯-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।