অনেক তো হলো
- সিবগাতুর রহমান
যত বলি থাক না
খুলিস না ঢাকনা
যেটুকু রয়ে গেছে
সেইটুকু থাক না
দেখে নীল আয়না
করিস না বায়না
তবু নাহি থামবে
খোলস টা ভাঙবে
পারে যদি আনবে
নয় আরো ঘামবে
তবু নাহি মানবে
অবশেষে কানবে
দেখে মামা ভাগ্না
গজিয়েছে পাখনা
বলি তারে দেখনা
কেহ নহে আপনা
এতো মেকি কান্না
লাগছে যে ঘেন্না
কথা নাহি শুনবে
বসে দিন গুনবে
যেদিন সে বুঝবে
নিজেকেই খুঁজবে
সবকিছু হারিয়ে
আঁখি জল মুছবে
করে মিছে ভাবনা
শুধু ক্ষতি লাভ না
আজো বলি থাক না
খুলিস না ঢাকনা
যেটুকু রয়ে গেছে
সেইটুকু থাক না
*****
রচনা কালঃ ১২ নভেম্বর ২০২৩
২৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।