রাজা সাজা
- সিবগাতুর রহমান
সাধ জেগেছে রাজা সাজার
যাচ্ছে মোরগ বনে
তাইতো কারো ভালো কথা
ধরছে না তার মনে।
যে-ই বা তার চাইবে ভালো
তাহার সাথেই আড়ি
ভাবছে এবার রাজা হয়েই
যাবে তাড়াতাড়ি।
ওই বনেতে শিয়াল মামার
আছে অনেক রাজা
খামচে দিলে বুঝবে তখন
রাজা সাজার মজা।
*****
রচনা কালঃ ৫ ডিসেম্বর ২০২৩
২৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।