কতটুকু কষ্ট পেলে
- সিবগাতুর রহমান
কতটুকু কষ্ট পেলে বুকে আগুন জ্বলে
কতটুকু কষ্ট পেলে অন্তর ভাসে জলে
কতটুকু কষ্ট পেলে মানে না যে সান্তনা
প্রশ্নগুলো সহজ তবুও উত্তর অজানা।
কতটুকু কষ্ট পেলে গগন ফেটে পড়ে
কতটুকু কষ্ট পেলে অঝরে মেঘ ঝরে
কতটুকু কষ্ট পেলে বৃষ্টির আসে কান্না
প্রশ্নগুলো সহজ তবুও উত্তর অজানা।
কতটুকু কষ্ট পেলে জীবন থমকে যায়
কতটুকু কষ্ট পেলে মন কাঁদে বেদনায়
কতটুকু কষ্ট পেলে থামেনা তো যন্ত্রনা
প্রশ্নগুলো সহজ তবুও উত্তর অজানা।
কতটুকু কষ্ট পেলে পাহাড় কেঁদে ওঠে
কতটুকু কষ্ট পেলে সাগর ক্রোধে ছুটে
কতটুকু কষ্ট পেলে অবিরত ঝরে ঝর্ণা
প্রশ্নগুলো সহজ তবুও উত্তর অজানা।
কতটুকু কষ্ট পেলে কাঁপে সবুজ ভুমি
কতটুকু কষ্ট পেলে মরণকে যায় চুমি
কতটুকু কষ্ট পেলে জীবন ফানা ফানা
প্রশ্নগুলো সহজ তবুও উত্তর অজানা।
*****
রচনা কালঃ ৪ জানুয়ারি ২০২৪
২৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।