বিস্ময়
- সিবগাতুর রহমান

একদিন অবাক বিস্ময়ে
বিস্ফোরিত মায়াময়
দুটি আঁখি দেখেছিলাম
নিবিড় আলিঙ্গনে শুনেছিলাম
তপ্ত বুকের ধুকধুকানি।
সেই বিস্ময় এখন অতীত
এখন সে চোখে শুধু
হিংসা ও জেদের চাহনি।

একদিন আমি ভালবেসে
মানচিত্র খেয়েছিলাম
হৃদয়ের সব প্রেম নিংড়ে দিয়ে
জয় করা মানচিত্র।
সেই ভালোবাসা এখন অতীত
এখন সেখানে শুধুই
মাইন এটম আর বোম
বিস্ফোরণের চলচ্চিত্র।
*****

রচনাকালঃ ৬ই জানুয়ারি ২০২৪


২৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026