মায়ের ভালোবাসা
- সিবগাতুর রহমান
আমার যদি হঠাৎ ওজন বা স্বাস্থ্য কমে যায়
তখন বন্ধুরা বলে "বাহ্! দোস্ত জিম করছিস নাকি?
খুব ফিট লাগছে তোকে"!
কিন্তু মা বলেন "ছেলেটা আমার খুব শুকিয়ে গেছে"!
আমার যদি ত্বকের রংটা একটু উজ্জ্বল হয়
তখন বন্ধুরা বলে "ওয়াও! দোস্ত গায়ে কি মাখিস?
অনেক ফর্সা হয়ে গেছিস" !
কিন্তু মা বলেন "ছেলেটা আমার রক্ত শূন্যতায় ভুগছে"!
আসলে মায়ের ভালোবাসা দুনিয়ার কোথাও
কোনো কিছুর বিনিময়ে-ই পাওয়া সম্ভব নয়।
ভালো থাকবেন মা।
*****
রচনা কালঃ ১৮ জানুয়ারি ২০২৪
২৭-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।