ভূতের খুঁজে
- সিবগাতুর রহমান
ভূতের দেশে এসেছিলাম
পেলাম না ভুতের দেখা
ভূত গেল কই ভূত গেল কই
ওই তো আছে নাম লেখা।
গেছু ভূত আর মেছু ভূতের
আছে কত নাম জানা
মন কাড়া ও ধন কাড়া ভূত
পেলাম না তার ঠিকানা।
ভূত দেখতে এদিক সেদিক
ঘুরছি সারা শহরময়
না পেয়ে তাই ভাবছি শেষে
এটা আমার কর্ম নয়।
*****
রচনা কালঃ ১৭ জানুয়ারি ২০২৪
২৭-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।