একদিন ভুল ভাঙবে
- সিবগাতুর রহমান

একদিন ভুল ভেঙে যাবে
যেদিন রূপ যশ থাকবে না আর
ভেঙে যাবে জীবনের সব পারাবার
যেদিন দেখবি তুই আমি আর নেই
সেদিন খুঁজবে জানি শুধু আমাকেই
একদিন ভুল ভেঙে যাবে

অসহায় জীবনটা ছিল তো একা
মাঝপথে তোর সাথে হলো যে দেখা
স্বপ্ন দেখিয়ে তুই খেলবি এমন
বুঝতে পারেনি মোর অশান্ত মন
একদিন ভুল ভেঙে যাবে

নাইবা দিলে তোর সোহাগ আদর
কি সুখে ভাঙলি তুই পোড়া অন্তর
আমিতো চেয়েছিলাম এতোটুকু ঠাঁই
ধ্বংস করে দিলি এ জীবনটাই
কাঁদবি যেদিন মোহ ভাঙবে
একদিন ভুল ভেঙে যাবে।
*****

রচনা কালঃ ২৩ জানুয়ারি ২০২৪


২৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026