জমিনে থাকুক পা
- সিবগাতুর রহমান

মিথ্যা অহংকারে তোমার
জমিনে ছুঁয় না পা
প্রতি হিংসায় বলছো মুখে
যখন যা আসে তা।

অপদস্থ ও অপমান করে
নিতে চাও প্রতিশোধ
কি করার ছিল কি করেছ
ভাবো ছেড়ে সব ক্রোধ।

জাগ্রত করো বিবেক তব
ছাড়ো প্রতিহিংসা
বিবেচনা বোধে আসবেই
মুখে প্রেমের ভাষা।

নিজের ভুল খুঁজে পেলে
করো অনুশোচনা
অন্য ঘাড়ে দোষ চাপিয়ে
সমাধান খুঁজোনা।

পাবেনা কোনো ফলাফল
বিধাতা না চান যদি
যতই শক্ত পোক্ত হোকনা
তোমার রূপের গদি।
*****

রচনা কালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৪


২৯-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026