বিরহী স্বরবর্ণ
- সিবগাতুর রহমান
অনিমেষ এই আঁখি পাতে মোর
আবেশ জড়িয়ে আসে
ইহকালে আর দেখবো না তারে
ঈক্ষণ জলে ভাসে
উষাকালে যবে এসেছিলে তুমি
ঊর্বশী সাজ সেজে
ঋজু অন্তরে রেখেছি তোমারে
এই জীবনের ভাঁজে
ঐরূপ আর দেখবো না চোখে
ওগো মোর প্রাণ পাখি
ঔজসিক আমি নইকো এতো
কেমনে গো বেঁচে থাকি
*****
রচনা কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৪
০২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।