ভালোবাসার আলিঙ্গনে
- শেখ মাফিজুল ইসলাম

চিবুক দু’টি শক্ত করে হাতটি ধরো, হাত ছেড়োনা ব্যস্ত শহর;
বিকেল এখন পাঁচটা বাজে, রাস্তা-ঘাট আর অফিস পাড়ায়
গিজগিজে লোক, বাড়ি ফেরার কড়া নাড়ায়।
হন্ত-দন্ত ছুটছে মানুষ, সভ্য-শহর ওরাং-ওটাং পিঠে চড়ে
যন্ত্র-দানব ছুটছে কেবল; সড়কগুলো মানুষ-নদী।

উথাল-পাথাল ঢেউয়ের তুফান, মানুষ-স্রোতে পিছলে গেলে
পিষ্ট হবে, জামা-কাপড় নষ্ট হবে, থেঁতলে যাবে বুকের পাঁজর,
হাসপাতালের বেডে শুয়ে কষ্ট পাবে; পত্রিকাতে নজর যাবে
মানুষ ঢলে মরলো ক’জন।

হাত ছেড়ো না গা-বাঁচিয়ে সঙ্গে চলো; ওরাও যেমন ফিরছে ঘরে,
আমাদেরও ফিরতে হবে, দূরের ডেরা তাকিয়ে আছে আলো জ্বেলে;
সন্ধ্যা হ’লে অধীর চোখে অপেক্ষমান মানুষগুলো হা-পিত্তেশে দ্বারে
বসে বিষাদ-মাখা কালো মেঘে মুখ রাঙাবে। থেমে যাবে মুখের হাসি।
সংশয়ে মন কাঁদবে তখন, নাভিশ্বাসে কাঁপবে যে বুক, উড়ে যাবে
সমস্ত সুখ- এ চিত্র- যে বারো মাসই।

দিন যাপনের বাঁধা রুটিন করছে তাড়া সকাল-বিকেল;
মানুষ কিম্বা পশু-পাখি যতই ফিরুক নিজের ডেরায়,
সবাই কী-আর ফিরতে পারে ইচ্ছা মতো! মৃত্যু ডাকে,
জ্বরা ডাকে, ব্যাধী ডাকে, শোক-তাপ এসে তারাও ডাকে;
তবু বাঁচার তীব্র নেশায় উল্লাসে যে গগন ফাটায়-
‘তুমি আমি বেঁচে আছি ভালোবাসার আলিঙ্গনে।’


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026